Thursday 1st of October 2026
|
|
|
Headlines : * আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২   * যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী   * ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যায়ক্রমে সারাদেশে পাঠানো হবে   * EU talks deportations as five nations seek migrant centre in Africa   * Blast at Syrian gas pipeline, power stations hit   * প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন   * জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু   * সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প   * চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮   * Stocks temper gains as oil pares heavy losses, US data in focus  

   বাংলা সংবাদ
নাটোরে বড়শিতে ধরা পড়ল ১৪ কেজির চিতল
  Date : 30-09-2026

নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে বড়শিতে ধরা পড়েছে ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল গ্রামে বারনই নদীতে মাছটি ধরা পড়ে বড়শিতে।

মাছটি শিকার করেন বাঙ্গালখলসি গ্রামের এক জেলে। তবে জেলের পরিচয় জানা যায়নি।

বিশাল আকৃতির এই চিতল মাছটি নদীর পাড়ে আনার পর তা এক নজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা। বড় আকারের মাছটি ঘিরে সেখানে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। পরে পশ্চিম সোনাপাতিল গ্রামের কয়েকজন মিলে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেয়।

জানা গেছে, বুধবার বিকেলে সোনাপাতিল এলাকার বারনই নদীতে এক জেলে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ তার বড়শিতে বিশাল আকৃতির একটি চিতল মাছ আটকে যায়। অনেক চেষ্টার পর বিশাল চিতল মাছটি নদী থেকে তুলতে সক্ষম হন ওই জেলে। পরে স্থানীয় সোনাপাতিল বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে যান। সেখানে মাছটি ৮৫০ টাকা কেজিতে কিনেন স্থানীয় আনোয়ার, সালাম, জামিল, শফি, মতিনসহ ৬-৭ জন।

মাছটির এক ক্রেতা মো. জামিল হোসেন বলেন, বারনই নদীতে এত বড় চিতল মাছ আগে কখনো দেখিনি। জীবনের প্রথম এতো বড় চিতল দেখলাম। আমরা কয়েকজন মিলে মাছটি কেজি দরে কিনলাম।



সংবাদটি পড়া হয়েছে মোট : 31        
  
  সর্বশেষ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২
যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যায়ক্রমে সারাদেশে পাঠানো হবে
Five things to know about the Nobel Prize

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com