Thursday 22nd of October 2026
|
|
|
Headlines : * কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২   * ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা   * ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত   * মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪   * ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র   * হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন   * রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী   * সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী   * 14 killed as bus, truck collide head-on in Natore   * ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত  

   বাংলা সংবাদ
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
  Date : 21-10-2026

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৩৪ জন।

দুর্ঘটনার পর সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ভারী ক্রেন ব্যবহার করা হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যাত্রীদের আসন ও বাসের বিভিন্ন অংশ। ট্রাকের পেছনেও বাসের ভাঙা অংশ দেখা যায়।

আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আল-আহরাম। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ গাড়ির সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে অনেকেই ছিল শিশু।

সূত্র: আরব নিউজ



সংবাদটি পড়া হয়েছে মোট : 128        
  
  সর্বশেষ
সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
Mordeduras de zorro en Bagatipara en una hora
Experts see huge scope for mustard cultivation in Rangpur region

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com