Tuesday 27th of October 2026
|
|
|
Headlines : * US-brokered truce begins in Ukraine city occupied by Russia   * US official warns EU Airbus loan puts trade deal at risk   * PM invites Japanese investors to join Bangladesh’s next growth phase   * আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান   * জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি   * EU says Venezuela should work towards `free` elections after Machado return   * PM’s Japan visit to renew investment ties, recover lost opportunities: Humaiun   * PM seeks Japan’s support to modernise KAFCO, explore 2nd fertiliser plant   * PM attends dinner hosted by Nippon Foundation chairman in Tokyo  

   বাংলা সংবাদ
ব্রাজিলের নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প
  Date : 27-10-2026

 

ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিযোগও করেছেন তিনি।

মার্কিন পার্লামেন্টের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ২৬ অক্টোবর (সোমবার) মিসিসিপির করিন্থে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে মত বিনিময়ের সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ব্রাজিলের সদ্য শেষ হওয়া এই নির্বাচনটি তার কাছে "সুষ্ঠু" মনে হয়েছে কি না।

জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার কাছে এটি অত্যন্ত বাজে মনে হয়েছে। আমার মনে হয়েছে, পুরো বিষয়টিই ছিল ভয়াবহ।”

“এ নির্বাচনে আমি কোনো পক্ষ নিইনি; তবে সত্যি বলতে, এটি আরও একটি কারচুপিপূর্ণ নির্বাচনের মতো মনে হয়েছে আমার কাছে।”

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৫১.৭৯ শতাংশ বৈধ ভোট (৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোট) পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো পান ৪৮.২১ শতাংশ ভোট। এর মাধ্যমে লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে চতুর্থ মেয়াদে ( টানা নয়) নির্বাচিত হলেন।

ট্রাম্প দাবি করেন, নির্বাচন হওয়া উচিত বিতর্কের ঊর্ধ্বে। তিনি বলেন, ব্রাজিলের এই নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে।

সাংবাদিকদের তিনি বলেন, “নির্বাচন হতে হবে প্রশ্নাতীত, কিন্তু আমার কাছে এটি অত্যন্ত খারাপ মনে হয়েছে।”

নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে সমালোচনা অব্যাহত রাখার পাশাপাশি ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন যে, তিনি কোনো প্রার্থীকে সমর্থন করেননি বা কোনো পক্ষ নেননি।

তিনি বলেন, "আমি নির্বাচনটি দেখেছি। এটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও ভয়াবহ বলে মনে হয়েছে।"

লুলা দা সিলভাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন উল্লেখ করে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি ব্রাজিল পরিচালনা করছি না, ব্রাজিলের প্রেসিডেন্টও নই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। লুলাকে আমি পছন্দ করি, তার সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো... তবে যেভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে, তা ছিল খুবই অদ্ভুত।”

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
US-brokered truce begins in Ukraine city occupied by Russia
US official warns EU Airbus loan puts trade deal at risk
PM invites Japanese investors to join Bangladesh’s next growth phase
Underground gas fire erupts in Inani; 3 fire units respond

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com