Tuesday 3rd of November 2026
|
|
|
Headlines : * Civil Society Calls for Rehabilitation and Compensation for Climate Refugees   * ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের নির্দেশ প্রধানমন্ত্রীর   * মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার   * আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া   * গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন   * জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর   * ‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে’   * শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানায় ছুটি   * পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা   * শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ  

   বাংলা সংবাদ
জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  Date : 01-11-2026

(বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন।

শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

শ্রমমন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে, জনগণের জানমাল যেন নিরাপদ থাকে সেজন্য আমরা সকলে যেন সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন তিনি।’

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে অভিযোগ করে আরিফুল হক বলেন, আপনারা জানেন একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত।

তিনি আরও বলেন, আমরা সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদি ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করব।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের আন্দোলন এবং মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 90        
  
  সর্বশেষ
Bilateral Free Trade Agreement Enters into Force, Ushering in a New Era of China-Peru Economic Cooperation
President Xi Jinping Holds Fruitful Talks with Sultan Haitham bin Tariq of Oman in Beijing
Cultivating High-Caliber Human Resources for National Rejuvenation: The Bedrock of Xi Jinping’s Thought on Party Building
Yellow River Conservation Conference Convenes in Zhengzhou: Xi Highlights Institutional Strengths of Socialist System

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com