Tuesday 3rd of November 2026
|
|
|
Headlines : * গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ   * Stolen watch worth $290,000 returned to Japan store with sorry note   * Short circuit ignites devastating fire in Sunamganj village   * গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন   * মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস   * মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা   * Civil Society Calls for Rehabilitation and Compensation for Climate Refugees   * ভূমিকম্প প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের নির্দেশ প্রধানমন্ত্রীর   * মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার   * আশুলিয়ায় পুলিশ-শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া  

   বাংলা সংবাদ
মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস
  Date : 02-11-2026

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রতি জনসমর্থন বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সোমবার (২ নভেম্বর) রয়টার্স/ইপসোস-এর নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ৩২ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে জরিপে অংশগ্রহণকারীদের কাছে রিপাবলিকান পার্টির অজনপ্রিয়তাও স্পষ্ট ধরা পড়েছে। ডেমোক্রেট বনাম রিপাবলিকান প্রার্থীর ক্ষেত্রে কাকে ভোট দেবেন—এমন প্রশ্নে ৪৬ শতাংশ উত্তরদাতা ডেমোক্রেটদের পছন্দের কথা জানিয়েছেন, যার বিপরীতে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ।

নির্বাচনের ব্যালটে ডোনাল্ড ট্রাম্পের নাম না থাকলেও, তিনি ক্রমাগত তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন যেন তারা ট্রাম্পকেই ভোট দিচ্ছেন মনে করে ভোটকেন্দ্রে যান। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, রিপাবলিকান পার্টি যদি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ হারায়, তবে ডেমোক্রেটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসন করার উদ্যোগ নিতে পারে।

বিভিন্ন জরিপের তথ্যানুযায়ী, বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমেই নিম্নমুখী হয়েছে। এই সংঘাতের ফলে পেট্রল ও ডিজেলের দাম একলাফে অনেকটা বেড়েছে, যার প্রভাবে মার্কিন গ্রাহকরা মুদ্রাস্ফীতি ও অর্থনীতি নিয়ে গভীর চিন্তায় পড়েছেন।


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেটে রিপাবলিকান দলের আধিপত্য ধরে রাখতে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট ট্রাম্প টানা এক মাসব্যাপী জোরদার প্রচারে অংশ নেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ‘লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল’-এ আয়োজিত এক সমাবেশের মাধ্যমে ট্রাম্প তার শেষ নির্বাচনী প্রচার শেষ করেন। রাজধানী পুনর্নির্মাণ ও সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে এই স্থানটির সংস্কারে বিশেষ নজর দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে নির্ধারিত সময়ের অনেক মাস পর শেষ হওয়া এই সংস্কার প্রকল্পের ব্যয় মূল বাজেটের চেয়ে ১০ গুণেরও বেশি বেড়েছে।

সোমবার ট্রাম্প নিজেও পরোক্ষভাবে স্বীকার করেছেন যে, তার এই ব্যাপক নির্বাচনী প্রচারণা হয়তো তার দলের জন্য কাঙ্ক্ষিত ফল নাও আনতে পারে। তবে তিনি উল্লেখ করেন, মধ্যবর্তী নির্বাচনে এটিই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রীতি।

ট্রাম্প বলেন, কোনো এক অজানা কারণে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাধারণত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে পারেন না। তবে আমরা লড়াই চালিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 48        
  
  সর্বশেষ
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
‘হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’
মিরপুরের কালশীতে একা পেয়ে পুলিশকে পেটালো আন্দোলনকারী
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com