Tuesday 10th of November 2026
|
|
|
Headlines : * Singapore launches gold storage service for central banks   * RMG exports to new markets, including Japan and Turkey, rise by 9.5pc   * Substandard universities producing unemployed graduates: President   * Duchess of Edinburgh visits Rohingya camps in Cox’s Bazar   * সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম   * মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি   * আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ   * Six 100-bed hospitals in industrial areas: PM   * ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’   * China`s producer prices top forecasts in October  

   বাংলা সংবাদ
হঠাৎ লকডাউন হোয়াইট হাউস
  Date : 10-11-2026

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সাময়িকভাবে হোয়াইট হাউস অবরুদ্ধ (লকডাউন) করে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং প্রধান কর্মস্থল।


যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের সামনের লাফায়েত পার্কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় গাড়ির চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। পরে তাকে আটক করা হয়।
একই সময়ে পার্কের উত্তর-পশ্চিম দিকের একটি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন আরেক ব্যক্তি। তাকেও আটক করা হয়েছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই ছিলেন। নিরাপত্তার কারণে প্রায় এক ঘণ্টা হোয়াইট হাউস অবরুদ্ধ (লকডাউন) রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়া হয়।


এদিকে আটক গাড়িটির ভেতরে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে যায়। দুই ব্যক্তির বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত চলছে।


সূত্র: আল জাজিরা



সংবাদটি পড়া হয়েছে মোট : 40        
  
  সর্বশেষ
Singapore launches gold storage service for central banks
Injured deer rescued from poachers` trap in Sundarbans, released after treatment
RMG exports to new markets, including Japan and Turkey, rise by 9.5pc
Substandard universities producing unemployed graduates: President

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com