Saturday 14th of November 2026
|
|
|
Headlines : * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প   * জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ   * দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী   * জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২  

   বাংলা সংবাদ
সিজদায় উভয় পা জমিন থেকে উঠে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে?
  Date : 12-11-2026

প্রশ্ন: সিজদায় উভয় পা জমিন থেকে উঠে গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে?

উত্তর: সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত উভয় পা জমিনে রাখা সুন্নতে মুআক্কাদা। আর সিজদার অধিকাংশ সময় কোনো রকম অসুবিধা ছাড়া দুই পা বা কোনো এক পা জমিন থেকে পৃথক রাখা মাকরহে তাহরিমি। তবে সিজদায় অল্প সময়ের জন্যও পা জমিনে রাখলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু পুরো সিজদার মধ্যে কোনো পায়ের সামান্য অংশও যদি একেবারেই জমিনে না লাগে তাহলে নামাজ হবে না।

সিজদার সময় সাতটি অঙ্গ মাটিতে লাগানো বা সাতটি অঙ্গের ওপর সিজদা করা আবশ্যক। রাসুল (সা.) বলেন, আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, (এবং তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন,) আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

নামাজের সিজদায় পুরুষের জন্য কনুই জমিন থেকে পৃথক রাখতে হয়। সিজদায় কনুই জমিনে বিছিয়ে রাখা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বলেছেন, সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত কুকুরের মত বিছিয়ে না দেয়। (সহিহ বুখারি: ৭৮৪)

কনুই হাঁটু ও উরু থেকে পৃথক রাখা এবং বাহু পার্শ্বদেশ থেকে আলাদা রাখাও সুন্নত। আবু হুমাইদ (রা.) বলেছেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজদা করতেন তখন নাক ও কপাল জমিনের ওপর রাখতেন এবং উভয় পার্শ্বদেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন। (সুনানে তিরমিজি: ২৭০)

তবে নারীদের জন্য সিজদার সময় কুনুইসহ উভয় বাহু জমিনের সাথে মিলিয়ে রাখা সুন্নত। ইয়াজিদ ইবনে আবু হাবিব (রহ.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে। নারীরা এ ক্ষেত্রে পুরুষদের মতো নয়। (সুনানে আবু দাউদ: ৮০)



সংবাদটি পড়া হয়েছে মোট : 46        
  
  সর্বশেষ
MASTUL Foundation: A Bangladeshi Organization Creating Global Impact Through Humanity
26 Media Professionals Receive Special Recognition for Highlighting China-Bangladesh Friendship and Development Cooperation
Complete Reunification of the Motherland Will Surely Be Realized: Xi Jinping at Sun Yat-sen Commemoration
Beijing Urges Global Community to Unite Against Historical Revisionism and Resurgence of Japanese Militarism

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com