Saturday 14th of November 2026
|
|
|
Headlines : * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প   * জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ   * দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী   * জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২  

   বাংলা সংবাদ
বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প
  Date : 12-11-2026

ইরানের সঙ্গে ব্যাপক উত্তেজনা চললেও কিউবার কথা ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই প্রতিবেশী এই দেশটিকে ‘মুক্ত করতে’ সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পরিকল্পনায় ‘বিশেষ ভূমিকা’ পালন করবেন।

বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির সমর্থক ও রেডিও উপস্থাপক হিউ হিউইটকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হিউইট তাকে প্রশ্ন করেছিলেন, কিউবায় সামরিক অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের আছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, “আমি বিদায় নেওয়ার আগেই কিউবার বিষয়টি শেষ করতে চাই। আর এ ইস্যুতে আমাদের একজন অত্যন্ত যোগ্য ও প্রতিভাবান ব্যক্তি আছেন, তিনি হলেন মার্কো। আপনারা হয়তো জানেন যে, মার্কোর বাবা-মা কিউবা থেকে এসেছেন; তাই তিনিও এতে আগ্রহী হবেন।”

উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও কিউবায় শাসন পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং লাতিন আমেরিকার এই দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে এই প্রথম তিনি বিষয়টি নিয়ে সুনির্দিষ্টভাবে একটি সময়সীমা উল্লেখ করলেন।

চলতি বছরের মার্চ মাসে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে, তিনি বিশ্বাস করেন ‘কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার সম্মান’ তার ভাগ্যে জুটবে।

বৃহস্পতিবারের সাক্ষাৎকার হিউইটকে ট্রাম্প বলেন , ফ্লোরিডায় তাকে ভোট দেওয়া কিউবান-আমেরিকানদের খাতিরেই তিনি কিউবায় সামরিক অভিযান চালাতে চান।

“সত্যি বলতে, আমি এটি সেইসব মানুষের জন্য করতে চাই—সেই কিউবানদের জন্য, যারা কিউবায় অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন এবং শেষ পর্যন্ত আমেরিকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন”, সাক্ষাৎকারে বলেছেন ট্রাম্প।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে কিউবার প্রতিবেশী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘অপহরণ’ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সামরিক বাহিনী। তার প্রায় পর পরই কিউবায় জ্বালানি নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এতে সেই দ্বীপ রাষ্ট্রটির বিদ্যুৎ অবকাঠামো ভেঙে পড়ে এবং অভূতপূর্ব মানবিক সংকটের সূত্রপাত হয়।

এখানে উল্লেখ করা প্রাসঙ্গিক যে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির শোচনীয় পরাজয়ের এক সপ্তাহ পর ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করলেন। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের পরাজয়ের গুরুত্বপূর্ণ একটি কারণ ছিল ইরানের সঙ্গে প্রশাসনের অজনপ্রিয় যুদ্ধ, যা এখনো চলছে এবং এ যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 72        
  
  সর্বশেষ
MASTUL Foundation: A Bangladeshi Organization Creating Global Impact Through Humanity
26 Media Professionals Receive Special Recognition for Highlighting China-Bangladesh Friendship and Development Cooperation
Complete Reunification of the Motherland Will Surely Be Realized: Xi Jinping at Sun Yat-sen Commemoration
Beijing Urges Global Community to Unite Against Historical Revisionism and Resurgence of Japanese Militarism

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com