Saturday 14th of November 2026
|
|
|
Headlines : * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প   * জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ   * দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী   * জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী   * Trump to flex muscles on Asia tour after midterms losses   * S.Sudan, UN failed to heed massacre warnings: Amnesty   * No technical difficulties preventing ISS operation after 2030 - NASA   * চাঁদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫২  

   বাংলা সংবাদ
মানবপাচার-ডিজিটাল অপরাধ দমনে আইজেএমের সঙ্গে কাজ করবে পুলিশ
  Date : 12-11-2026

মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগী উদ্ধার এবং ডিজিটাল অপরাধ তদন্তে সক্ষমতা বাড়াতে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে আইজেএমের যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি।

বৈঠকে ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে সম্প্রতি রাজারবাগের ডিটেকটিভ ট্রেনিং স্কুলে বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের ব্লকচেইন ট্রেসিং, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্সের (ওসিন্ট) ওপর বিশেষ প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব পায়।

ভবিষ্যৎ কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক তদন্তে কারিগরি সহায়তা, ভুক্তভোগীদের সুরক্ষায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারে একমত হয় দুই পক্ষ।

এ সময় আধুনিক প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে সংঘবদ্ধ অপরাধ এবং মানবপাচার প্রতিরোধে পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইজিপি।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্ত বিষয়ে দুই ঘণ্টাব্যাপী বিশেষ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। এতে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 61        
  
  সর্বশেষ
MASTUL Foundation: A Bangladeshi Organization Creating Global Impact Through Humanity
26 Media Professionals Receive Special Recognition for Highlighting China-Bangladesh Friendship and Development Cooperation
Complete Reunification of the Motherland Will Surely Be Realized: Xi Jinping at Sun Yat-sen Commemoration
Beijing Urges Global Community to Unite Against Historical Revisionism and Resurgence of Japanese Militarism

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com