Saturday 21st of November 2026
|
|
|
Headlines : * Dhaka 15th among most polluted cities   * White House fires cybersecurity chief after widespread outages   * Hegseth visits Ecuador, Honduras to boost anti-narco fight   * প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান   * শীতের আগমনে হাসপাতালে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা   * ইকোনমিস্টের প্রতিবেদন : দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ   * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল  

   বাংলা সংবাদ
শীতের আগমনে হাসপাতালে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
  Date : 19-11-2026

শীতের আগমনের সঙ্গে সঙ্গে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। রোগীর চাপ বাড়লেও শয্যা সংকটে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় হাসপাতাল চত্বরে গাছের নিচেও চিকিৎসা নিতে দেখা গেছে অনেককে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শীতের শুরুতেই শিশু রোগীর চাপ বেড়েছে। ধারণক্ষমতার তুলনায় দ্বিগুণ রোগী আসায় চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ৫২ জন এবং শিশু ওয়ার্ডে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার ভর্তি হয়েছে ১২ শিশু। শীতের আগমনে জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক শিশুকে মেঝে, বারান্দা কিংবা খোলা জায়গায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল ঘুরে ডায়রিয়া ওয়ার্ডের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। নিয়ম অনুযায়ী প্রতিদিন পরিষ্কার করার কথা থাকলেও কয়েক দিন ধরে সেখানে ময়লা জমে স্তূপ হয়ে আছে। এতে দুর্গন্ধের পাশাপাশি মশার উপদ্রবও বেড়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বহু মানুষ এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। বর্তমানে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
ডায়রিয়ায় আক্রান্ত শিশু রহমতের মা রহিমা খাতুন বলেন, শীত আসার কারণে আমার ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আমরা তাকে গতকাল হাসপাতালে নিয়ে এসেছি। সে এখানে চিকিৎসাধীন আছে। তবে হাসপাতালে রোগীর চাপ খুব, বেড পাওয়া যাচ্ছে না। তাকে আমরা মেঝেতে রেখে চিকিৎসা দিচ্ছি।

সন্তানকে হাসপাতালে নিয়ে আসা আনারুল হক বলেন, সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু এখানে ঠিকমতো শয্যা পাওয়া যাচ্ছে না। শিশুর চিকিৎসার জন্য কষ্ট করে থাকতে হচ্ছে।

হাসপাতালের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে হাসানুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, হাসপাতালের পরিবেশ ভালো না। সেখানে-সেখানে ময়লা-আবর্জনা পড়ে আছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে যদি পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকে, তাহলে রোগী তো আরও অসুস্থ হবে। হাসপাতালে এমনিতেই ঠিকমতো বিছানা পাচ্ছি না, তার ওপর পরিবেশ ভালো না।

নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌস বলেন, শীত শুরু হওয়ার কারণে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন শিশু রোগী বেশি আসছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সবার সেবা করার চেষ্টা করছি।

হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উত্তরবঙ্গের জেলা নীলফামারীতে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে শীতজনিত রোগী বেশি পাওয়া যাচ্ছে। শীতের সঙ্গে সঙ্গে শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগ ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোপনিউমোনিয়া ও ব্রঙ্কিয়াল অ্যাজমা বেড়ে গেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়াজনিত অসুখের সংখ্যাও বেড়ে গেছে।

তিনি বলেন, শিশুদের এসব রোগ থেকে রক্ষা করার জন্য ফ্রেশ খাবার খাওয়াতে হবে, পর্যাপ্ত শীতের কাপড় পরাতে হবে। শীতের সময় ঘরে রাখা নিরাপদ। বেশি অসুবিধা হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

এ বিষয়ে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, বর্তমানে হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দেখভাল করা হচ্ছে। তাছাড়া প্রতিদিন হাসপাতাল পরিষ্কার করা হয়। শীত শুরু হওয়ার কারণে শিশুরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অভিভাবকদের শিশুদের প্রতি এ সময়ে যত্নবান হতে হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 66        
  
  সর্বশেষ
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
APEC Economies to Work Together to Promote Legal Validity and Mutual Recognition of Electronic Signatures
APEC Leaders’ ‘Shenzhen Vision 2026’ Released: Pledge to Maintain Macroeconomic Stability and Accelerate Growth

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com