Saturday 21st of November 2026
|
|
|
Headlines : * Dhaka 15th among most polluted cities   * White House fires cybersecurity chief after widespread outages   * Hegseth visits Ecuador, Honduras to boost anti-narco fight   * প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান   * শীতের আগমনে হাসপাতালে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা   * ইকোনমিস্টের প্রতিবেদন : দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ   * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল  

   বাংলা সংবাদ
হুথিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত
  Date : 19-11-2026

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) ওই হামলায় ভবনটির বেশ কয়েকটি তলা এবং আশপাশের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

ভবনটি সৌদি আরবের রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা ও বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতে ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।

হুথিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে এবং সন্ধ্যায় দুই দফায় রিয়াদের আর্থিক কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। এ ছাড়া রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ সৌদি আরবের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলে অবস্থিত সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলার বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

হামলায় পিআইএফ টাওয়ারের সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে। ভবনটির বাইরের ধাতব আবরণের কিছু অংশও বেঁকে গেছে। গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় বড় হামলা। এর আগে গত ৮ নভেম্বর সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবন হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানিয়েছে, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে। অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদের দিকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক ও জাতীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে।

এদিকে পিআইএফ জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য চেয়ে বার্তা সংস্থা রয়টার্সের পাঠানো অনুরোধ তারা পেয়েছে। তবে হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নতুন কোনো বিবৃতি পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের মধ্যে গত জুলাইয়ে ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ আবারও উত্তপ্ত হয়ে ওঠার পর থেকে হুতিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের ভেতরেও সৌদি-সমর্থিত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করেছে গোষ্ঠীটি। এর ফলে সপ্তাহের শেষ দিকে সরকারপক্ষের বাহিনীকে বড় ধরনের পিছু হটতে হয়েছে।

বৃহস্পতিবার ভোরে রিয়াদের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে ওঠেন।

সূত্র: রয়টার্স



সংবাদটি পড়া হয়েছে মোট : 56        
  
  সর্বশেষ
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
APEC Economies to Work Together to Promote Legal Validity and Mutual Recognition of Electronic Signatures
APEC Leaders’ ‘Shenzhen Vision 2026’ Released: Pledge to Maintain Macroeconomic Stability and Accelerate Growth

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com