Saturday 21st of November 2026
|
|
|
Headlines : * Dhaka 15th among most polluted cities   * White House fires cybersecurity chief after widespread outages   * Hegseth visits Ecuador, Honduras to boost anti-narco fight   * প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান   * শীতের আগমনে হাসপাতালে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা   * ইকোনমিস্টের প্রতিবেদন : দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ   * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল  

   বাংলা সংবাদ
শাহরুখের সঙ্গে তুলনাকে যেভাবে দেখেন আরিয়ান
  Date : 19-11-2026

 

বলিউড বাদশাহ শাহরুখ খানের সন্তান হওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় থাকেন আরিয়ান খান। বাবার সঙ্গে চেহারা ও ব্যক্তিত্বের মিল নিয়ে প্রায়ই তুলনা চলে। তবে শাহরুখের পরিচয়ের বাইরে নিজের কাজের মাধ্যমে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চান আরিয়ান। সম্প্রতি এ বিষয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

শাহরুখ খানের মেয়ে সুহানা খান অভিনয়কে বেছে নিলেও ছেলে আরিয়ানের আগ্রহ পরিচালনায়। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সুহানার। অন্যদিকে, ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন আরিয়ান।

প্রথম কাজেই পরিচালকের আসনে বসেছেন শাহরুখপুত্র। তবে কাজের বাইরেও আলোচনায় উঠে আসে বাবার সঙ্গে তার সাদৃশ্য। শাহরুখের মতো বুদ্ধি ও ব্যক্তিত্ব পেয়েছেন আরিয়ান এমন মন্তব্যও করেন অনেকে। বাবার সঙ্গে এই তুলনাকে কীভাবে দেখেন, তা নিয়ে মুখ খুলেছেন তিনি। আরিয়ানের কথায়, ‘এক নম্বর ব্যক্তির সঙ্গে তুলনা হওয়াকে আমি প্রশংসা হিসাবেই দেখি। উনি সত্যিই এক অসাধারণ ব্যক্তিত্ব।’

বাবার অর্জনকে সম্মানের চোখে দেখলেও নিজের কাজের মধ্য দিয়ে আলাদা পরিচিতি গড়ার লক্ষ্য তার। পরিচালনার প্রতি আগ্রহের কারণ জানিয়ে আরিয়ান বলেন, ‘কোনও ভাবনাকে বাস্তব রূপ দিতে আমি ভালবাসি। কাগজে সেই ভাবনা লিখে ফেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত কাজটা সম্পূর্ণ করা, পুরো প্রক্রিয়াটাই আমার ভাল লাগে।’

গল্প বলার ধরনই একজন পরিচালকের কাজকে আলাদা করে তোলে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে আরিয়ানের বক্তব্য, ‘গল্প তো একই থাকে। কিন্তু তাকে কী ভাবে নতুন করে বলা যায়, কী ভাবে তাতে অন্য রকমের মোড় আনা যায়, সেটাই আসল। ছবিতে গল্প বলার ধরনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’



সংবাদটি পড়া হয়েছে মোট : 54        
  
  সর্বশেষ
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
APEC Economies to Work Together to Promote Legal Validity and Mutual Recognition of Electronic Signatures
APEC Leaders’ ‘Shenzhen Vision 2026’ Released: Pledge to Maintain Macroeconomic Stability and Accelerate Growth

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com