Saturday 21st of November 2026
|
|
|
Headlines : * Dhaka 15th among most polluted cities   * White House fires cybersecurity chief after widespread outages   * Hegseth visits Ecuador, Honduras to boost anti-narco fight   * প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান   * শীতের আগমনে হাসপাতালে রোগীর চাপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা   * ইকোনমিস্টের প্রতিবেদন : দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ   * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল  

   বাংলা সংবাদ
মসজিদে ঘুমানো কি জায়েজ?
  Date : 19-11-2026

মসজিদে নামাজ আদায় করতে গিয়ে অনেক সময় কাউকে ঘুমাতে দেখা যায়। বিশেষ করে রমজান মাসে, দীর্ঘ সফরে কিংবা থাকার জায়গা না থাকলে অনেকে মসজিদে বিশ্রাম নেন। কিন্তু মসজিদে ঘুমানো কি শরিয়তসম্মত? এ বিষয়ে হানাফি মাজহাবের বিধান কী?

হাদিসে মসজিদে ঘুমানোর প্রমাণ
মসজিদে ঘুমানো যে মূলত নিষিদ্ধ নয়, হাদিসে এর প্রমাণ রয়েছে। আবদুল্লাহ ইবনু ওমর (রা.) হতে বর্ণিত। তিনি মসজিদে নববীতে ঘুমাতেন। তিনি ছিলেন অবিবাহিত যুবক। তাঁর কোনো পরিবার-পরিজন ছিল না।’ (সহিহ বুখারি: ৪৪০)

আরেকটি হাদিসে এসেছে, একদিন রাসুলুল্লাহ (স.) ফাতেমা (রা.)-এর ঘরে গিয়ে আলী (রা.)-কে পেলেন না। পরে জানতে পারলেন, তিনি মসজিদে ঘুমাচ্ছেন। রাসূুলুল্লাহ (স.) সেখানে গিয়ে তাঁকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান, তখন তিনি তাঁর শরীরের ধুলো ঝেড়ে দেন এবং তাকে ‘আবু তুরাব’ বলে ডাকেন। (সহিহ বুখারি: ৪৪১)

এ ছাড়া মসজিদে নববীর সুফফায় আশ্রয় নেওয়া দরিদ্র সাহাবিরাও সেখানে অবস্থান করতেন। তাঁদের আসহাবে সুফফা বলা হতো। এসব ঘটনা থেকে বোঝা যায়, বিশেষ প্রয়োজন বা পরিস্থিতিতে মসজিদে ঘুমানো নিষিদ্ধ নয়।

হানাফি মাজহাবে মসজিদে ঘুমানোর বিধান
হানাফি মাজহাব অনুযায়ী, সাধারণ অবস্থায় স্থানীয় ব্যক্তির জন্য বিনা প্রয়োজনে মসজিদে ঘুমানো মাকরুহ। তবে মুসাফির ও ইতেকাফকারীর জন্য ঘুমানোর অবকাশ রয়েছে। ফতোয়ায়ে আলমগিরিতে এ বিষয়ে স্থানীয় ও মুসাফির উভয়ের জন্য ঘুমানোর অবকাশের একটি মতও উল্লেখ করা হয়েছে। তবে বিরত থাকাকে উত্তম বলা হয়েছে। (ফতোয়ায়ে হিন্দিয়্যাহ: ৫/৩২১)

তেলাওয়াত, জিকির বা অন্যকোনো ইবাদতে মশগুল থাকা অবস্থায় ঘুম এসে গেলে তা দোষণীয় নয়। তবে স্থানীয় ব্যক্তি মসজিদে ঘুমাতে চাইলে প্রবেশের সময় নফল ইতেকাফের নিয়ত করে নেওয়া উত্তম। এরপর কিছু সময় নামাজ, তেলাওয়াত বা জিকিরে কাটিয়ে বিশ্রাম নিতে পারবেন। (আলবাহরুর রায়েক: ২/৩৬; রদ্দুল মুহতার: ১/৬৬১)

মসজিদে ঘুমানোর আদব
মসজিদে ঘুমানোর সময় এর পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। অন্য মুসল্লিদের নামাজ, তেলাওয়াত ও ইবাদতে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। ঘুমের কারণে জামাত বা নামাজ যেন ছুটে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

সুতরাং মসজিদে ঘুমানো মূলত জায়েজ। তবে হানাফি মাজহাবের একটি বর্ণনা অনুযায়ী, ইতেকাফকারী ছাড়া অন্যের জন্য বিনা প্রয়োজনে মসজিদে ঘুমানো মাকরুহ। আরেকটি বর্ণনায় স্থানীয় ও মুসাফির উভয়ের জন্য ঘুমানোর অবকাশ দেওয়া হয়েছে, তবে বিরত থাকাকে উত্তম বলা হয়েছে। তাই প্রয়োজন ছাড়া মসজিদকে নিয়মিত ঘুমানোর জায়গা বানানো থেকে বিরত থাকা উচিত। প্রয়োজন হলে মসজিদের মর্যাদা ও অন্য মুসল্লিদের অধিকার রক্ষা করে সেখানে বিশ্রাম নেওয়া যাবে।

তথ্যসূত্র: সহিহ বুখারি: ৪৪০, ৪৪১; ফতোয়ায়ে হিন্দিয়্যাহ: ৫/৩২১; আলবাহরুর রায়েক: ২/৩৬; রদ্দুল মুহতার: ১/৬৬১



সংবাদটি পড়া হয়েছে মোট : 51        
  
  সর্বশেষ
ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
APEC Economies to Work Together to Promote Legal Validity and Mutual Recognition of Electronic Signatures
APEC Leaders’ ‘Shenzhen Vision 2026’ Released: Pledge to Maintain Macroeconomic Stability and Accelerate Growth

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com