Wednesday 25th of November 2026
|
|
|
Headlines : * California braces for flooding threat from huge tides, El Nino   * Several rooms damaged in fire at Netrokona UNO office   * Govt cuts import duties on Dates, other fruits before Ramadan   * পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা   * গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   * Irene Khan lauds Bangladesh Armed Forces` peacekeeping role   * 213 sabotage incidents, 121 bomb blasts, 99 vehicles set ablaze in 23 days: Info Adviser   * NCP holds motorcycle rally in Dhaka   * `Hasina will be arrested if goes any Bangladesh`s diplomatic missions`   * নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই  

   বাংলা সংবাদ
রাতভর হোটেলে তল্লাশি, সাবেক এমপি বদির ছেলে-ভাই আটক
  Date : 24-11-2026

সিলেট নগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর পাঁচটার দিকে নগরের জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুকুর এবং বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর পাঁচটার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদ ছিল যে ওই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত হয়ে চারজনকে আটক করা হয়েছে।

সাইফুল ইসলাম আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 43        
  
  সর্বশেষ
China`s Xiamen Airlines orders 50 Boeings
California braces for flooding threat from huge tides, El Nino
Several rooms damaged in fire at Netrokona UNO office
Govt cuts import duties on Dates, other fruits before Ramadan

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com