Thursday 26th of November 2026
|
|
|
Headlines : * দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি   * চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা   * বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের   * California braces for flooding threat from huge tides, El Nino   * Several rooms damaged in fire at Netrokona UNO office   * Govt cuts import duties on Dates, other fruits before Ramadan   * পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা   * গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   * Irene Khan lauds Bangladesh Armed Forces` peacekeeping role   * 213 sabotage incidents, 121 bomb blasts, 99 vehicles set ablaze in 23 days: Info Adviser  

   বাংলা সংবাদ
দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
  Date : 25-11-2026

 

দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশের জোগান আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অনস্বীকার্য।


তিনি আরও বলেন, বর্তমানে দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের মাধ্যমে এ খাত দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি নারী ও যুবসমাজের কর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।


রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, উন্নত প্রজনন প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।


তিনি বলেন, প্রাণিজ পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন ও রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে এ খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে হবে। এর ফলে দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে।


আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা ও উদ্ভাবনী প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়বে। একইসঙ্গে খামারি, উদ্যোক্তা, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।


সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে স্বনির্ভর, স্বয়ংসম্পূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।


তিনি বলেন, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর দেশব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে খামারি, উদ্যোক্তা, গবেষক, সম্প্রসারণকর্মী ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।


সবশেষে বাণীতে রাষ্ট্রপতি ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 55        
  
  সর্বশেষ
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী
কায়রোতে ব্যস্ত মহাসড়কে অগ্নিকাণ্ড : নিহত ৩১

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com