×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Saturday 26th of September 2026 E-paper
* PM, Saudi FM discuss expanding Saudi investment in Bangladesh   * বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী   * চুয়াডাঙ্গায় অবৈধ মজুদের ৪০৩ বস্তা সার জব্দ   * আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   * সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের   * PM pledges to establish prosperous, democratic Bangladesh   * যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী   * সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান   * Thousands missing, aid needs mount one month after Nepal`s deadly floods  
   বাংলা সংবাদ
  রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা বা স্টেট দুমার সদ্য-সমাপ্ত নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশ করা পূর্ণাঙ্গ ফলাফল থেকে জানা গেছে এ তথ্য।

স্টেট দুমার মোট আসনসংখ্যা ৪৫০টি। এসব আসনের মধ্যে ৩৫৫টিতেই বিজয়ী হয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা।

১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন দুমা’র নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। গত কাল ২১ সেপ্টেম্বর নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন। সেই ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এবারের নির্বাচনে রাশিয়ার মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। এবং শতকরা হিসেবে মোট গণণাকৃত ভোটের ৫৮ শতাংশেরও বেশি ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

২০০১ সালের নির্বাচনে জয়ের মাধ্যমে শুরু, তারপর টানা ২৫ বছর ধরে স্টেট দুমা শাসন করছে ইউনাইটেড রাশিয়া পার্টি। প্রতি ৫ বছর পর পর দুমার নির্বাচন হয়। সদ্য-সমাপ্ত নির্বাচনের আগে গত ২৫ বছরে আরও ৪টি নির্বাচন হয়েছিল এবং প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে পুতিনের রাজনৈতিক দল; কিন্তু এত বড় বিজয় বা এত বেশি ভোটপ্রাপ্তি এবারই প্রথম।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কো বলেছেন, “এই ফলাফল এবং প্রায় ৬০ শতাংশ ভোটারের বিপুল অংশগ্রহণকে মস্কো সম্ভবত তাদের কর্মকাণ্ডের—বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে তাদের পদক্ষেপের প্রতি জনসমর্থন হিসেবে এবং নিজেদের অবস্থানকে আরও জোরদার করার ইঙ্গিত হিসেবেই দেখবে।”

এর আগে দুমার সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে; আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে এই প্রথম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকা অবস্থায় এই প্রথম দুমার নর্বাচন হলো।

রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানিয়েছেন, নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টির পর দ্বিতীয় স্থানে আছে রাশিয়ান কমিউনিস্ট পার্টি। ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে স্টেট দুমার ৪০ আসনে জয়ী হয়েছে এ দলের প্রার্থীরা। এছাড়া জাতীয়তাবাদী এলডিপিআর ২৫টি আসন এবং নিউ পিপল পার্টি ২০টি আসনে জয় পেয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী রাজনৈতিক দল ইয়াবোলোকো-ও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু দলটির প্রার্থীরা একই আসনেও জিতে পারেননি।

সাধারণ রুশ নাগরিকরা অবশ্য নির্বাচনের এ ফলাফলে তেমন অবাক হননি। অনেকেই বলেছেন, ফলাফল যে এমন হবে তা প্রত্যাশিত ছিল।

মস্কোর বাসিন্দা তাতিয়ানা আলজাজিরাকে বলেন, “সকাল বেলা আমি টেলিভিশন খুলে দেখলাম যে ইউনাইটেড রাশিয়া নির্বাচনে জিততে চলেছে। আমি অবাক হইনি এবং আমার ধারণা রাশিয়ার কেউই তেমন অবাক হয়নি।”

সামনে কোনো পরিবর্তন দেখতে চান কি না— প্রশ্নের উত্তরে তাতিয়ানা বলেন, “আমার মনে হয় আমরা সবাই মূল সংকটটি জানি, আর সেটি হলো ইউক্রেনে সংঘাত। আমি চাই, যদি সুযোগ থাকে কিংবা যদি সম্ভব হয়— শান্তিপূর্ণ উপায়ে যত শিগগির সম্ভব এই সংঘাত থামানো।

সূত্র : আলজাজিরা

Share Button
  
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
.............................................................................................
সাধ আর সাধ্যে মিলছে না ইলিশ
.............................................................................................
চড়া সবজির বাজার
.............................................................................................
চুয়াডাঙ্গায় অবৈধ মজুদের ৪০৩ বস্তা সার জব্দ
.............................................................................................
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
.............................................................................................
সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
.............................................................................................
যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী
.............................................................................................
পাবনার ঈশ্বরদীতে বানরের উৎপাত বেড়েছে
.............................................................................................
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
.............................................................................................
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
.............................................................................................
পারফিউম ইউজ করলে নামাজ হবে কিনা ?
.............................................................................................
`বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন`
.............................................................................................
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
.............................................................................................
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
.............................................................................................
ভারতে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯
.............................................................................................
যশোরে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
.............................................................................................
সোনা-রুপার গহনার ভরি কত আজ?
.............................................................................................
জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
.............................................................................................
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে জামায়াত আমিরের শুভেচ্ছা
.............................................................................................
যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন রাষ্ট্রদূতের
.............................................................................................
রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
.............................................................................................
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
.............................................................................................
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
.............................................................................................
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ
.............................................................................................
তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ !
.............................................................................................
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
.............................................................................................
তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
.............................................................................................
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫
.............................................................................................
১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
.............................................................................................
‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস
.............................................................................................
সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই
.............................................................................................
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
.............................................................................................
বাউফলে পর পর ৪ ককটেল বিস্ফোরণ
.............................................................................................
জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন `দুজুয়ান`, নিহত ২
.............................................................................................
আজ বিশ্ব গন্ডার দিবস
.............................................................................................
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
.............................................................................................
ঘুমের ভেতর সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
.............................................................................................
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
জ্বালানির তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
.............................................................................................
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
.............................................................................................
সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
.............................................................................................
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
.............................................................................................
শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল শতাধিক সোনার বার
.............................................................................................
মন্ত্রণালয়ে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব
.............................................................................................
সাভারে পার্ক করা বাসে আগুন
.............................................................................................
গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি, হুমকিতে ৫০০ পরিবার
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com