×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Sunday 27th of September 2026 E-paper
* Neglect, indiscipline, aiding fascist forces to invite action: Home Minister   * চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা   * ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২   * জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ   * PM, Saudi FM discuss expanding Saudi investment in Bangladesh   * বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী   * চুয়াডাঙ্গায় অবৈধ মজুদের ৪০৩ বস্তা সার জব্দ   * আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   * সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের   * PM pledges to establish prosperous, democratic Bangladesh  
   বাংলা সংবাদ
  পাবনার ঈশ্বরদীতে বানরের উৎপাত বেড়েছে

পাবনার ঈশ্বরদীতে হঠাৎ করেই বেড়েছে বানরের উৎপাতG এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমিতে ঢুকে খাবার ও বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি গাছপালা ও স্থাপনার ক্ষতি করছে বানরের দল। এমনকি রিসোর্টে আগত দর্শনার্থীদেরও বিরক্ত ও আতঙ্কিত করছে তারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে এমন চিত্র।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২ মাস আগে কোনো জঙ্গল বা আশপাশের এলাকা থেকে চার-পাঁচটি বানর জয়নগর এলাকায় আসে। এলাকাটিতে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি রিসোর্ট থাকায় সেখানে আসা পর্যটকরা বানরগুলোকে বিভিন্ন খাবার খেতে দিতেন। একপর্যায়ে বিভিন্ন দোকান থেকেও খাবার চুরি করে নিয়ে যেতে শুরু করে বানরের দল। বর্তমানে তাদের উৎপাত আরও বেড়েছে। প্রতিনিয়ত বসতবাড়ি ও দোকানে ঢুকে খাবারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছে তারা।

এলাকাবাসীর অভিযোগ, শুরুতে চার-পাঁচটি বানরের আনাগোনা দেখা গেলেও বর্তমানে তাদের উৎপাত অনেকটাই বেড়ে গেছে। খাবারের সন্ধানে দলবদ্ধভাবে তারা দোকানপাট, বসতবাড়ি, রান্নাঘর ও রিসোর্টের বিভিন্ন স্থানে ঢুকে পড়ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র ও গাছপালারও ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, শুরুতে বানরগুলোকে খাবার দেওয়ার কারণে মানুষের বসতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের অভ্যস্ততা তৈরি হয়ে থাকতে পারে। এখন খাবারের সন্ধানে তারা নিয়মিত লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

তাদের দাবি, সংশ্লিষ্ট বন বিভাগ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বানরগুলোর সংখ্যা, অবস্থান ও চলাচলের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। লোকালয়ে ঢুকে পড়া বানরগুলোকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে যাতে এ ধরনের উৎপাত আর না বাড়ে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বানরকে কেন্দ্র করে কোনো মানুষ বা প্রাণীর যাতে ক্ষতি না হয়, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সলিমপুর ইউনিয়ন পরিষদ-সংলগ্ন সাদেক খাঁন টি স্টোরের স্বত্বাধিকারী রুবেল খাঁন বলেন, ‘দীর্ঘ কয়েক মাস ধরে আমার দোকানে বানর এসে কলা, পাউরুটি, চিপস, কেকসহ বিভিন্ন খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। আমি দোকানদারিতে ব্যস্ত থাকার সময় হঠাৎ করে একাধিক বানর এসে মালামাল নিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। এতে করে আমাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।’

স্থানীয় স্বপ্নদ্বীপ রিসোর্টেও উৎপাত চালাচ্ছে বানরের দল। খাইরুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিম তাজওয়ার অহিন বলেন, ‘আমাদের স্বপ্নদ্বীপ রিসোর্টে আগত দর্শনার্থীদের ওপর প্রতিনিয়ত বানরের দল তেড়ে আসে। এ ছাড়া রিসোর্টের ভেতরে থাকা ক্যান্টিনগুলো থেকে চিপস, কেকসহ বিভিন্ন খাবার নিয়ে যাচ্ছে। এমনকি আমাদের বিদেশি অতিথিদের কক্ষেও ঢুকে ক্ষতি করছে। এতে রিসোর্টে আগত পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

তিনি আরও বলেন, ‘সুইমিংপুলে থাকা পর্যটকদের ব্যবহৃত জামাকাপড়ও বানর নিয়ে যাচ্ছে। পাশাপাশি রিসোর্টের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে গাছপালার ক্ষতি করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়ব।’

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম রবি বলেন, ‘আমার বাড়ির সামনে দোকান ও রিসোর্ট থাকায় বানরের দল প্রায়ই আমার বাড়ির ছাদে এসে অবস্থান করে। সুযোগ বুঝে দোকান থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। এছাড়া আমার বাগানের বিভিন্ন গাছের কাণ্ড ও ডাল ভেঙে ক্ষতি করছে। কয়েকবার ঘরের ভেতরেও ঢুকে বিভিন্ন খাবার নষ্ট করেছে।’

স্থানীয় বাসিন্দা রেবেকা বেগম বলেন, ‘বানরের দল আমার বাড়ির রান্নাঘরে ঢুকে প্রতিনিয়ত খাবার নষ্ট করছে। পাশাপাশি ছোট বাচ্চারা তাদের দেখে ভয় পাচ্ছে ও আতঙ্কিত হচ্ছে। বাড়ির বিভিন্ন ফলগাছের ফল পরিপক্ব হওয়ার আগেই বানর এসে নষ্ট করে ফেলছে।’

আরেক বাসিন্দা শফিকুল ইসলাম সবুজ বলেন, ‘আমার বাড়ির ছাদে প্রতিদিন বানর আসে। রান্নাঘরের টিনের চালের ওপর লাফালাফি করায় চালটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। অনেক সময় বানরগুলো তাদের দিকে তেড়ে আসে। এতে বাচ্চাদের আচড় বা অন্য কোনোভাবে আহত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

এ বিষয়ে ঈশ্বরদী সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্রের (এসএফপিসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফশিউল আলম বলেন, ‘আমি আপনার মাধ্যমেই জানতে পারলাম ওই এলাকায় কিছু বানর উৎপাত করছে। সাধারণত এ ধরনের বিষয়ে আমাদের বিভাগীয় অফিস থেকে ব্যবস্থা নেওয়া হয়। যেহেতু এরা মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি করছে, তাই খুব দ্রুত আমাদের স্টাফ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share Button
  
ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা
.............................................................................................
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা
.............................................................................................
ফুটপাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না : ডিএনসিসি প্রশাসক
.............................................................................................
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
.............................................................................................
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ
.............................................................................................
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
.............................................................................................
সাধ আর সাধ্যে মিলছে না ইলিশ
.............................................................................................
চড়া সবজির বাজার
.............................................................................................
চুয়াডাঙ্গায় অবৈধ মজুদের ৪০৩ বস্তা সার জব্দ
.............................................................................................
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
.............................................................................................
সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
.............................................................................................
যুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী
.............................................................................................
পাবনার ঈশ্বরদীতে বানরের উৎপাত বেড়েছে
.............................................................................................
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
.............................................................................................
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান
.............................................................................................
পারফিউম ইউজ করলে নামাজ হবে কিনা ?
.............................................................................................
`বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন`
.............................................................................................
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
.............................................................................................
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
.............................................................................................
ভারতে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯
.............................................................................................
যশোরে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ
.............................................................................................
সোনা-রুপার গহনার ভরি কত আজ?
.............................................................................................
জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
.............................................................................................
চীনের জাতীয় দিবসে শি জিনপিংকে জামায়াত আমিরের শুভেচ্ছা
.............................................................................................
যুক্তরাষ্ট্র থেকে ১১ বোয়িং বিমান ক্রয়ে আগাম অভিনন্দন রাষ্ট্রদূতের
.............................................................................................
রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
.............................................................................................
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
.............................................................................................
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের
.............................................................................................
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ
.............................................................................................
তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ !
.............................................................................................
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
.............................................................................................
তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
.............................................................................................
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫
.............................................................................................
১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
.............................................................................................
‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস
.............................................................................................
সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী
.............................................................................................
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই
.............................................................................................
রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির ভূমিধস বিজয়
.............................................................................................
বাউফলে পর পর ৪ ককটেল বিস্ফোরণ
.............................................................................................
জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন `দুজুয়ান`, নিহত ২
.............................................................................................
আজ বিশ্ব গন্ডার দিবস
.............................................................................................
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
.............................................................................................
ঘুমের ভেতর সাপের কামড়ে প্রাণ গেল শিশুর
.............................................................................................
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
.............................................................................................
জ্বালানির তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী
.............................................................................................
কৌশানি এবার ‘চন্দ্রমুখী’
.............................................................................................
সরকার একের পর এক গণবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com