×
Home National Politics Business Bangladesh International Sports Entertainment Law & Justice More News Capital News Health Features Business Icon Technology Media Features Economy Education Literature Quran & Hadish Photo Gallery Editorial Religion Tours & Travels Tourism Guide Editors Corner Campus Youth Popular Organizations Country Wide Life Style Jobs Prism Notice History & Culture Messages Op-ed Wildlife Activities Foreign relation Accident Environment Asia Videoes Analysis Energy Book Reviews Literature Others KSA Arab World Cricket Football More Banking Corporate Global economy Real Estate Entrepreneur Start-up Telecom Summit Travel Art and Culture Food Book Fourth Estate View Letters to Editor Political Icon Diplomat Scholarship Career Job
☰
Tuesday 20th of October 2026 E-paper
* রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী   * সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী   * 14 killed as bus, truck collide head-on in Natore   * ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত   * নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪   * Oil tanker on fire after hitting mine in Hormuz: Iran`s Guards   * Oil-rich Alberta votes on Canada breakup   * Banks, stock markets to remain closed for 5 days from Tuesday   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩   * নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড  
   বাংলা সংবাদ
  আ.লীগ যা করত, তা এখন বিএনপি করছে: জামায়াত

আওয়ামী লীগ সরকারের সময় যেসব কাজের সমালোচনা করা হতো, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল, সরকারি পদে দলীয় লোক বসানো এবং গণভোটের রায় উপেক্ষা করার মধ্য দিয়ে সরকার ফ্যাসিবাদের পথে এগোচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমির হামজা এমপিকে ওয়াজ মাহফিল করতে দেওয়া হচ্ছে না। লাখো ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যকে ঠেকাতে না পেরে ওয়াজ মাহফিলের অনুমতি বাতিল করা হয়েছে। আওয়ামী লীগও এ ধরনের কাজ করেছে। বিএনপিকে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজশাহীতে সম্মেলন বন্ধ করে দেওয়া হয়েছে। মাদরাসাগুলোর ম্যানেজিং কমিটি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। দলীয় লোকদের বসানোর উদ্দেশ্যে সরকার এ কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি। গত ১৭ বছর শেখ হাসিনা এ পথেই হেঁটেছেন উল্লেখ করে তিনি বলেন, পরে তাকে দিল্লি চলে যেতে হয়েছে।

সরকারের সাত মাসের কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকারের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। এর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা হাস্যকর। জামায়াতে ইসলামী জুলাইকে ধারণ করে না- বিএনপির এমন অভিযোগও হাস্যকর বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, জামায়াতসহ ১১ দল জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে। বিএনপি গণভোটের রায় অস্বীকার করে তা বাস্তবায়নে টালবাহানা করছে।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সাংবিধানিক পদসহ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বসানো হচ্ছে। সম্প্রতি সরকারি কর্মকমিশনেও হস্তক্ষেপ করা হয়েছে। চা খাওয়ার দাওয়াত দিয়ে পিএসসির চেয়ারম্যানসহ অন্য সদস্যদের পদত্যাগের কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসায় জামায়াত আমির পাশে ছিলেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তুলে ধরতে জামায়াতে ইসলামী নিজস্ব উদ্যোগে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বই প্রকাশ করেছে। অথচ সরকারের কোটি কোটি টাকার তহবিল থাকার পরও এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেই। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতন পাচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

সংবিধান সংস্কারের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোট দিয়ে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সংস্কার না করে জনগণকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের পথে যাচ্ছে। বিএনপি তাদের নোট অব ডিসেন্টের ওপর অনড় থেকে রাষ্ট্র সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, সংবিধান সংস্কার না করে বর্তমান কাঠামো বহাল রাখলে ভবিষ্যতে যে প্রধানমন্ত্রীই ক্ষমতায় আসুন, তার ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ থাকবে। বিএনপি ভিন্নমত গ্রহণ ও সমঝোতার পথ বেছে নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

ওসমানী উদ্যানে একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার যোগ না দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বিরোধীদলীয় নেতার নাম উল্লেখ না করা অসম্মানজনক। অথচ প্রতিমন্ত্রীদের নাম আমন্ত্রণপত্রে রাখা হয়েছিল। রুলস অব প্রেসিডেন্স অনুযায়ী বিরোধীদলীয় নেতা পূর্ণমন্ত্রীর পদমর্যাদার অধিকারী। যথাযথ সম্মান না দেওয়ার কারণেই তিনি অনুষ্ঠানে যাননি বলে দাবি করেন গোলাম পরওয়ার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসত্য ও হাস্যকর আখ্যা দিয়ে নিন্দা জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, সরকারের দুর্নীতি ও দলীয়করণ নিয়ে কথা বললেই বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করে বিরোধী দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। সরকারের কর্মকাণ্ডে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের জোট করার অভিযোগ নাকচ করে গোলাম পরওয়ার বলেন, তারা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করেননি। তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়নের দাবিতে জাতীয় পার্টি ও বাম দলসহ বিভিন্ন দলের সঙ্গে আন্দোলন করেছেন। ১৯৯৬ সালে বিএনপির কারণেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে দাবি করেন তিনি। ওই সময় বিএনপি মাগুরা মার্কা নির্বাচন করেছিল এবং ক্ষমতায় গিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবিরকে উৎখাত করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

চাঁদাবাজি, লুটতরাজ, সরকারি পদে দলীয় লোক নিয়োগ এবং জনগণের রায় উপেক্ষা করাকে ফ্যাসিবাদের লক্ষণ হিসেবে উল্লেখ করেন গোলাম পরওয়ার। নিজের দলের জুলাই আন্দোলনে আহতদের জিজ্ঞাসা করলেই বিএনপি ফ্যাসিবাদের পথ চিনতে পারবে বলে মন্তব্য করেন তিনি। চিফ হুইপ নুরুল ইসলাম মনির বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



  
Share Button
  

    
আ.লীগ যা করত, তা এখন বিএনপি করছে: জামায়াত
.............................................................................................
সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি
.............................................................................................
রংপুরে শতবর্ষী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
.............................................................................................
হরমুজের তলদেশের ইন্টারনেট সংযোগকে লক্ষ্যবস্তু করার হুমকি দিলো ইরান
.............................................................................................
বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন
.............................................................................................
শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত
.............................................................................................
প্রধানমন্ত্রীর টোকিও সফর নিয়ে সংবাদ সম্মেলন
.............................................................................................
ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
.............................................................................................
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
.............................................................................................
টানা ৫ দিনের ছুটি: ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ভিড়
.............................................................................................
ফ্রান্সে প্যারিসসহ কয়েকটি শহরে কারফিউ জারি
.............................................................................................
ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত
.............................................................................................
রংপুরের পথে প্রধানমন্ত্রী
.............................................................................................
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪
.............................................................................................
প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন
.............................................................................................
জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি
.............................................................................................
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই
.............................................................................................
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন: ডা. জুবাইদা রহমান
.............................................................................................
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩
.............................................................................................
রসুনের এই উপকারিতাগুলো জানতেন?
.............................................................................................
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
.............................................................................................
খাবারের আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই
.............................................................................................
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
.............................................................................................
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড
.............................................................................................
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
.............................................................................................
উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত
.............................................................................................
দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুন : দুই মেয়েসহ যশোরের দম্পতি নিখোঁজ
.............................................................................................
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
.............................................................................................
পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে
.............................................................................................
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
.............................................................................................
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি
.............................................................................................
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
.............................................................................................
বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস
.............................................................................................
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
.............................................................................................
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
.............................................................................................
সৌদি আরবে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
.............................................................................................
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
.............................................................................................
সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ
.............................................................................................
কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
.............................................................................................
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
.............................................................................................
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
.............................................................................................
পরীমনির সুখের রহস্য কী?
.............................................................................................
৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসব
.............................................................................................
৮০ টাকার নিচে শুধু পেঁপে আর কুমড়া
.............................................................................................
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
.............................................................................................
ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী
.............................................................................................
মসজিদের খুতবা নিয়ন্ত্রণের উদ্যোগ মোদী সরকারের, ক্ষুব্ধ মুসলিম নেতারা
.............................................................................................
ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড
.............................................................................................
কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
.............................................................................................
Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press, 219, Fakirapul, Dhaka-1000
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com
2022 @ All Right Reserved By www.themuslimtimes-bd.com