Monday 22nd of June 2026
|
|
|
Headlines : * মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা   * Budget debriefing sessions to strengthen parliamentary democracy: Speaker   * Finance Minister outlines reform agenda to boost growth, investment   * Sylhet DC Sarwar Alam withdrawn   * 5 Bangladeshis among 6 killed in Qatar road crash   * 59 convicted in July Uprising cases, 13 get death: Minister   * মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী   * সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার   * কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা   * দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর  

   বাংলা সংবাদ
চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩
  Date : 20-06-2026

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে নগরের নিউমার্কেট এলাকায় সরকারি সিটি কলেজ ছাত্রলীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক সড়কে জড়ো হয়ে মিছিল বের করেন। এসময় তারা রাজবন্দীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

মিছিলের কয়েকটি ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে অংশগ্রহণকারীদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বলেন, মিছিলের খবর শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এতে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

ওসি জানান, মিছিলে নেতৃত্বদানকারীদের ধরতে পুলিশের অভিযান চলমান আছে। নগরে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।



  
  সর্বশেষ
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা
From Bishkhali to Teesta: Vanishing Settlements, State Responsibility and New Expectations
Modern, Efficient and Sustainable Air Transport System Is a Key Driver of International Connectivity: Aviation Minister
Royal Publications organizes `Royal Literary Awards-2026`

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com