Friday 26th of June 2026
|
|
|
Headlines : * বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত   * মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী   * ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার   * PM invites Chinese investors to co-author next great Asian economic miracle in Bangladesh   * ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট   * ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা   * দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি   * PM joins WEF’s annual meeting in Dalian  

   বাংলা সংবাদ
বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত
  Date : 26-06-2026

চীনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা উঁচু ভবনে একটি ছোট আকারের স্পোর্টস বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনটি থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন সিআইটিআইসি টাওয়ারে এ ঘটনা ঘটে। খবর সিএনএন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, চায়না জুন নামে পরিচিত ১০৯-তলা সিআইটিআইসি টাওয়ার থেকে ধ্বংসাবশেষ পড়ছে। সেইসঙ্গে মাটিতে পড়ে থাকা বিমানের লেজের অংশ এবং একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা বিমানটিতে কতজন আরোহী ছিলেন, তা জানা যায়নি। এছাড়া বিমানটি কোথা থেকে এসেছিল এবং কী পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, বিমানটি স্থানীয় ‘শিফোসি বিমানবন্দর’ থেকে ঘটনার প্রায় ৩০ মিনিট আগে উড্ডয়ন করেছিল। এটি অবতরণের সময় বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটে তার নির্ধারিত পথ থেকে সরে যায়।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, বিমানটি বেইজিংয়ের পূর্ব ফিফথ রিং রোডের কাছাকাছি পৌঁছানো পর্যন্ত পর্যবেক্ষণে ছিল। এরপর সেটি হঠাৎ করে সংকেত হারিয়ে ফেলে এবং তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে একজনই ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ঘটনাস্থলের কাছের একটি ভবনে কর্মরত এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, বিকেল প্রায় ৫টা ৪০ মিনিটের দিকে তিনি একটি বিকট শব্দ শুনেছিলেন। তবে তিনি দুর্ঘটনার মুহূর্তটি দেখেননি।

ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। সিআইটিআইসি টাওয়ারের আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেওয়া হয়। পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া ভবনটির কাছে কয়েকটি অ্যাম্বুলেন্সও অবস্থান নিতে দেখা গেছে।



  
  সর্বশেষ
Dhaka Ahsania Mission Honored with Two Awards for Outstanding Drug Prevention Efforts
4 killed in separate septic tank in Chattogram
ডেনমার্কে লাউডস্পিকারে আজান নিষিদ্ধের পরিকল্পনা
তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com