Wednesday 14th of October 2026
|
|
|
Headlines : * Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino   * Govt takes new initiatives to boost hilsa production   * বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী   * ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান   * আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, চারজন হাসপাতালে   * হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান   * ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী   * Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama   * President utters zero tolerance for violence against women, children   * Govt committed to ensure rights of every citizen: PM  

   বাংলা সংবাদ
সীমান্তবর্তী পূজামণ্ডপে নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  Date : 12-10-2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং বিজিবির ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিতা থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী এসব পূজামণ্ডপে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য নিয়োজিত থাকবে।

বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, দুর্গাপূজা ঘিরে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল ও নিরাপত্তা সহায়তা পৌঁছে দিতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে দায়িত্বের পরিধি নির্ধারণ করা হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত থাকবে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 126        
  
  সর্বশেষ
Bangladesh’s Education System Must Be Modernized to Meet the Demands of a Technology-Driven World
France braces for fresh nationwide student demonstrations
Talks underway with World Bank for additional $10b in assistance: Khosru
Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com