Wednesday 14th of October 2026
|
|
|
Headlines : * Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino   * Govt takes new initiatives to boost hilsa production   * বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী   * ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান   * আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, চারজন হাসপাতালে   * হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান   * ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী   * Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama   * President utters zero tolerance for violence against women, children   * Govt committed to ensure rights of every citizen: PM  

   বাংলা সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০টন ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান জব্দ
  Date : 13-10-2026

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাড়ে ১০ হাজার কেজি ভারতীয় জিরসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থান থেকে এই চোরাচালানের পণ্য আটক করে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে সিলেট থেকে আসা একটি কাভার্ডভ্যান তল্লাশি করা হয়।

তিনি আরও জানান, পরে কাভার্ডভ্যানে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। এসময় চালক পালিয়ে গেলেও চোরাচালানের পণ্য পরিবহন করায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা। আটককৃত ভারতীয় জিরাসহ কাভার্ডভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 162        
  
  সর্বশেষ
Bangladesh’s Education System Must Be Modernized to Meet the Demands of a Technology-Driven World
France braces for fresh nationwide student demonstrations
Talks underway with World Bank for additional $10b in assistance: Khosru
Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com