Wednesday 14th of October 2026
|
|
|
Headlines : * Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino   * Govt takes new initiatives to boost hilsa production   * বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী   * ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান   * আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ফায়ার ফাইটার, চারজন হাসপাতালে   * হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান   * ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী   * Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama   * President utters zero tolerance for violence against women, children   * Govt committed to ensure rights of every citizen: PM  

   বাংলা সংবাদ
হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান
  Date : 12-10-2026

নিজেদের মিত্র হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি সংঘাত উসকে ওঠায় দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। গত কাল ১২ অক্টোবর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে টেলিফোন করে এ প্রস্তাব দিয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমগুলো ইতোমধ্যেই এই সংবাদ প্রচার করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আরাগচি নিজে।

টেলিগ্রাম পোস্টে তিনি বলেছেন, “সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। ইরান মনে করে, রাজনৈতিক সমাধানকে অবহেলা করে সামরিক পদক্ষেপের ওপর জোর দিলে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। যদি উভয়পক্ষ রাজনৈতিকভাবে নিজেদের মধ্যকার পার্থক্যগুলো সমাধানে রাজি থাকে, সেক্ষেত্রে সংলাপ শুরুর জন্য ইরান সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে।”

সৌদি আরবের সংবাদ মাধ্যমগুলোও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের সংবাদ প্রচার করেছে, তবে সৈয়দ আব্বাস আরাগচি যে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন— সে তথ্য কোনো সংবাদমাধ্যম প্রকাশ করেনি।

উল্লেখ্য, শিয়া-সুন্নি দ্বন্দ্বের কারণে সৌদির সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্কে ঐতিহাসিক টানাপোড়েন রয়েছে। যে হুথি গোষ্ঠীর সঙ্গে বর্তমানে সৌদির সংঘাত চলছে, সেটির সদস্যরা শিয়া মুসলিম, ইরানের মদতপুষ্ট এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 473        
  
  সর্বশেষ
Bangladesh’s Education System Must Be Modernized to Meet the Demands of a Technology-Driven World
France braces for fresh nationwide student demonstrations
Talks underway with World Bank for additional $10b in assistance: Khosru
Argentina briefly closes Iguazu Falls to tourists over El Nino

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com