Friday 23rd of October 2026
|
|
|
Headlines : * Coordinated efforts needed to resolve human-elephant conflict in Sherpur   * Focus turns to firms as Indonesia fire haze worsens   * সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা   * নভেম্বরের শুরুতেই শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি   * কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২   * ধলেশ্বরীর ভাঙন হুমকিতে নানা স্থাপনা, বিলীন কবরস্থান-বসতভিটা   * ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪টি হামলা সেনাবাহিনীর, ২০০ হুথি যোদ্ধা নিহত   * মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪   * ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র   * হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন  

   বাংলা সংবাদ
নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধের সংখ্যা বেড়ে ৬
  Date : 22-10-2026

নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের আনা হয়।


দগ্ধ ছয়জন হলেন— শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান,সরাফ ও ছাদেকুরকে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 79        
  
  সর্বশেষ
Bangladeshi Humanitarian Muhammad Raj Honoured in Egypt as His Team’s Relief Work Gains International Attention
Xi Jinping Urges Stepped-up Political Training to Consolidate Patriotic United Front
Visa-Free Foreign Tourist Inbound Entries to China Surge 26.8% in First Eight Months of the Year
China-Russia Relations Grow More Mature and Resilient Under Xi and Putin’s Leadership: Li Qiang

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com